ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মুকুলে ভরেছে সাতক্ষীরার আমবাগান, বাম্পার ফলনের আশা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ বিকাল

Link Copied!

মুকুলে মুকুলে ভরে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা-র আমবাগান। গতবারের তুলনায় এবারও গাছে প্রচুর মুকুল আসায় বাগান মালিকরা বাম্পার ফলনের আশা করছেন। তবে পোকার আক্রমণ ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় কিছুটা উদ্বেগও রয়েছে।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সাতক্ষীরায় প্রায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। সাতটি উপজেলার মধ্যে সদর, তালা ও কলারোয়া উপজেলায় সবচেয়ে বেশি আমচাষ হয়। চলতি মৌসুমে এসব বাগান থেকে ৭০ হাজার ৯০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাতক্ষীরার প্রসিদ্ধ হিমসাগর, নেংড়া, গোপালভোগ ও আম্রপলি জাতের আম দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে। ফলন ধরে রাখতে ও মুকুলকে ক্ষতিকর পোকার আক্রমণ থেকে রক্ষা করতে বাগান মালিকরা নিয়মিত বালাইনাশক স্প্রে করছেন। শ্রমিকরা গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে ঘন কুয়াশা না থাকায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন করে তা দেশের পাশাপাশি বিদেশেও রফতানি করা সম্ভব হবে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, চাষিদের সহযোগিতায় নিরাপদ আম উৎপাদনে বিশেষ নজর দেওয়া হচ্ছে, যাতে রফতানির বাজারও সম্প্রসারিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার