ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মানুষের চেতনায় এখনও ফ্যাসিজম রয়ে গেছে : প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৪, ২:৫২ বিকাল

Link Copied!

‘গ্রামের মানুষদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, বিগত সরকার গত ১৫ বছরে অর্থনীতিকে ধ্বংস করে গেছে, আমরা সেই পরিস্থিতি উন্নয়ন করে বাংলাদেশকে একটা যুতসই কাঠামোতে দাঁড় করিয়ে দিতে চাই। এ জন্য সময়ের প্রয়োজন। আর ১৫ বছরে জঞ্জাল অনেক গভীরে চলে গেছে, মানুষের চিন্তা, চেতনার মধ্যে এখনও ফ্যাসিজম রয়ে গেছে। মানুষের মন থেকে তা দূর করে এ দেশকে জঞ্জালমুক্ত করা আমাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ, তবে তা অসম্ভব নয়।

পাবনার ঈশ্বরদী উপজেলার হাজারিপাড়ায় প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়কালে আজ শনিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

এ সময় ফরিদা আখতার বলেন, একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। আমরা চেষ্টা করছি জনগণের ভাগ্যোন্নয়নে। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সব ক্ষেত্রে সংস্কার করতে কাজ করছে সরকার।

এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, উবিনীগের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমা দাশ শিমু, ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক আজমিরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা