ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক
  3. লাইফস্টাইল

মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের সুযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ মার্চ ২০২৬, ৪:৪০ বিকাল

Link Copied!

মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষণীয় কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অফারটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্যাকেজটি নিতে হলে ভ্রমণকারীদের ন্যূনতম দুইজনের জন্য প্যাকেজ ক্রয় করতে হবে।

এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট (সব ধরনের ট্যাক্সসহ), সি প্যালেস হোটেলে থাকা এবং কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াতসহ বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

নভোএয়ার জানায়, ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। এজন্য সংস্থাটি দেশের শীর্ষ ২৪টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এসব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন।

ভ্রমণপিপাসুরা কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দ অনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকার সুযোগ পাবেন। হোটেলের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য পরিবর্তিত হবে। এসব হোটেলের মধ্যে রয়েছে সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস রিসোর্ট, গ্রীন নেচার রিসোর্ট অ্যান্ড সুইট, সীগাল হোটেল, রামাদা, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, স্বপ্নীল সিন্ধু বাংলাদেশ নেভি ফ্লিট ক্লাব এবং হোটেল গ্র্যান্ড প্যাসিফিক।

বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত জানতে ১৩৬০৩ নম্বরে কল বা ওয়েবসাইট http://www.flynovoair.com ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা