ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মাছ ধরে ফেরার পথে ২১ জেলেকে আটক করল আরাকান আর্মি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৫, ১১:১৭ সকাল

Link Copied!

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে সেন্টমার্টিনের আগে তিনটি মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে আটক করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রলারসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়। বুধবার বিকেল ৩টার দিকে সাগরে মাছ শিকার শেষে ফিরছিলেন জেলেরা। তবে জেলেদের জাল ও মাছ লুট করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

আরাকান আর্মির হাতে জেলেদের আটক ও ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ। বোট মালিকরা বলেন, দীর্ঘদিন সরকারি বন্ধ ও বৈরী আবহাওয়া শেষে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ পৌরসভাসংলগ্ন কায়ুকখালী ঘাট থেকে অর্ধশতাধিক মাছ ধরার বোট সাগরে বের হয়।

মাছ শিকার শেষে গতকাল বিকেলে টেকনাফ ঘাটে ফেরার পথে সাগরে আয়ুব, আবদুল হামিদ ও নুরু মাঝির ট্রলার ধাওয়া করে আরাকান আর্মি। এসময় তারা অস্ত্রের মুখে তিন ট্রলারসহ ২১ জেলেকে ধরে নিয়ে যায়। চার ঘণ্টা পর ট্রলারসহ জেলেদের ছেড়ে দিলেও ট্রলারে থাকা মাছ-জাল লুট করে তারা। মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, বারবার জেলেদের আটক করছে আরাকান আর্মি। এতে সাগরে মাছ ধরার নিরাপদ পরিবেশ নেই।

গত ১১ জুন সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়। ১৪ জুন ১৫ জন জেলেকে নিয়ে যাওয়া দু’টি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের অদূরে সাগরে আটক করে আরাকান আর্মি। এ ঘটনার পর থেকে ভয়ে সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যায়। গতকাল আবারও একই ঘটনা ঘটল।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা