ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মাঘের শেষ দিনেও শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫৫ সকাল

Link Copied!

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৮ ফেব্রুয়ারি থেকেই ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। সকালে এই তথ্য জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরে সূর্য দেখা গেলেও কনকনে শীতে বেড়েছে ভোগান্তি। তবে সকালে রোদ দেখা দেওয়ায় স্বস্তি মিলেছে কাজকর্মে। বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে। নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবীরা।

স্থানীয়রা জানান, ভোরেই সূর্য উঠে যাওয়ায় শীত হলেও স্বস্তিতে রয়েছে কাজকর্ম। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত প্রচন্ড ঠান্ডা অনুভব হয়। সকাল ৯টার পর তাপমাত্রা বেড়ে যাওয়ায় দিনের বেলায় গরম অনুভব হয়। যার কারণে সকালেই যে যার মতো কাজে যেতে পারছেন।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, প্রায় এক সপ্তাহ ধরেই শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হলেও সূর্য উঠে যাওয়ায় স্বস্তিতে রয়েছে উত্তরের জেলা। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা