ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ইলিশ নিয়ে শঙ্কা!

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ এপ্রিল ২০২৫, ৫:৪৪ বিকাল

Link Copied!

বাংলাদেশের ইলিশ উৎপাদন কমে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে দুশ্চিন্তায় আছে ভারত! বাংলাদেশের মৎস্য অধিদপ্ততরের হিসাব অনুসারে, ২০২৩-২৪ অর্থবর্ষে যে পরিমাণ ইলিশ পাওয়া গেছে, তা গত সাত বছরের হিসাবে সবচেয়ে কম।

বিশেষজ্ঞদের মতে, ইলিশ কমার নেপথ্যে আবহাওয়ার খামখেয়ালিপনা, অতিরিক্ত মাছ ধরা, জলবায়ু পরিবর্তন এবং নাব্যতা সংক্রান্ত সমস্যার মতো বেশ কিছু কারণ থাকতে পারে।

বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে ইলিশের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে হঠাৎ কেন কমে গেল? এই বিষয়ে চাঁদপুরে বাংলাদেশ মৎস্য গবেষণাকেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ আবু কওসর দিদার বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে গত বছর অনেক মৎস্যজীবী সমুদ্রে বা নদীতে যেতে পারেননি। ফলে সামগ্রিক ভাবেই মাছ ধরার পরিমাণ কমেছে। পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন অঞ্চলসহ কিছু জায়গায় নাব্যতার সমস্যা রয়েছে। সেটিও অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, ইলিশ সাধারণত পাঁচ মিটারের বেশি গভীর জল পছন্দ করে। কিন্তু সমুদ্র থেকে যে পথে ইলিশ প্রবেশ করে, সেই নদীপথগুলির কিছু জায়গায় গভীরতা দুই বা তিন মিটারে নেমে এসেছে।

বরিশালের বিভাগীয় মৎস্য দফতরের তথ্য অনুসারে, ২০২৩-২৪ সালে ৫.২৯ লাখ টন ইলিশ পাওয়া গেছে। যা আগের অর্থবর্ষের তুলনায় প্রায় ৪২ হাজার টন কম।

তথ্য বলছে, ২০১৮-১৯ সাল থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত ইলিশের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। তবে ২০২৩-২৪ সালে এক ধাক্কায় অনেকটা কমেছে ইলিশের পরিমাণ।

২০১৮-১৯ সালে ৫.৩২ লাখ টন ইলিশ মিলেছিল। তার পর থেকে প্রতি বছরই ইলিশের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ সালে ৫.৫০ লাখ টন, ২০২০-২১ সালে ৫.৬৫ লাখ টন, ২০২১-২২ সালে ৫.৬৬ লাখ টন এবং ২০২২-২৩ সালে ৫.৭১ লাখ টন ইলিশ মিলেছিল।

ইলিশ যখন নদীপথে প্রবেশ করে, তখন অতিরিক্ত মাছ ধরার ফলেও পরিস্থিতি খারাপ হচ্ছে বলে মনে করা হচ্ছে।

বরিশাল মৎস্য অফিসের উপ-পরিচালক নরেন্দ্রনাথ বিশ্বাসের মতে, যেহেতু মূল নদীপথ দিয়ে ইলিশের সংখ্যা কমছে, সেই কারণেই সামগ্রিক উৎপাদনের ওপর প্রভাব পড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট