ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ব্যাংক থেকে টাকা তোলার সীমা বাতিল

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ সকাল

Link Copied!

ব্যাংক হিসেব থেকে নগদ টাকা উত্তোলনের ওপর বাংলাদেশ ব্যাংকের যে সীমা আরোপ করা ছিলো, তা তুলে নেয়া হয়েছে। ফলে এখন থেকে গ্রাহকরা যে কোনো পরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। রবিবার থেকে যেকোনও পরিমাণের অর্থ গ্রাহকরা তুলতে পারবেন বলে শনিবার জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।

তিনি বলেন, নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া হয়েছে। রোববার থেকেই গ্রাহকরা যেকোনও পরিমাণ টাকা তুলতে পারবেন।

গত সপ্তাহে এক‌টি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলার সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল। তার আগের সপ্তাহে এই সীমা ছিলো ৪ লাখ টাকা।

এর আগে, গত ১৭ আগস্ট অ্যাকাউন্ট থেকে উত্তোলনের সীমা ৩ লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিল। তারও আগে গত ১০ আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এবং ৮ আগস্ট এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পা‌রে‌নি গ্রাহক।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেউ যাতে টাকা পাচার করতে না পারে, এ জন্য সতর্ক কর‌তে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়ে আসছিলো কেন্দ্রীয় ব্যাংক।

এরইমধ্যে লুটপাটে জড়িত অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ব্যাংক হিসেব জব্দ বা স্থগিত করা হয়েছে। অবশ্য নগদ অর্থ উত্তোলনের সীমা বেঁধে দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা সংকটও অন্যতম কারণ ছিলো বলে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স