ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বীমা দাবি পরিশোধের জন্য পুরস্কার পেলো ৪ কোম্পানি

প্রতিবেদক
Ibrahim Khalil
১ মার্চ ২০২৪, ১০:১৪ বিকাল

Link Copied!

বীমা দাবি পরিশোধের ভিত্তিতে বেসরকারি খাতের দু’টি লাইফ ও দু’টি নন-লাইফ বীমা কোম্পানিকে পুরস্কৃত করেছে সরকার। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোম্পানিগুলোর প্রতিনিধির কাছে এই সম্মাননা স্মারক তুলে দেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার (১ মার্চ) আয়োজন করা হয় ৫ম জাতীয় বীমা দিবসের অনুষ্ঠান। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সম্মাননা প্রাপ্ত লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলো হলো, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বীমা কোম্পানিটির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোম্পানির পরিচালক আদিবা রহমান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট