ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিশ্বের শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশে যেতে চায় বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৬, ১২:৫৮ বিকাল

Link Copied!

আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের কাতারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের সামনে বড় সম্ভাবনা রয়েছে এবং সঠিক পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।

রেহান আসিফ আসাদ বলেন, “আগামী ১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল ইকোনমির দেশ হতে চায় বাংলাদেশ। এই যাত্রা কঠিন হলেও অসম্ভব নয়। সরকার সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে।”

দেশে আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে আগামী পাঁচ বছরের মধ্যে শক্তিশালী ফাইবার অপটিক নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে দেশে ৫জি সেবা বিস্তারে গতি আসবে বলে আশা করছে সরকার।

এছাড়া টেলিকম খাতে করহার কমানোর বিষয়েও কাজ চলছে বলে জানান উপদেষ্টা। তার মতে, কর কাঠামো সহজ হলে প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়বে এবং সাধারণ মানুষ আরও কম খরচে উন্নত সেবা পাবে।

তিনি আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল অর্থনীতি আরও গতিশীল হবে এবং নগদহীন লেনদেন ব্যবস্থাও সম্প্রসারিত হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে ৪ সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

পাঁচ দিন শুষ্ক থাকতে পারে দেশের আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা

ক্যানসার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর বসানোর উদ্যোগ সরকারের

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড