ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিদেশগামী নাগরিকদের এপোস্টিল সনদ নিয়ে প্রতারণা: মাইগভ ছাড়া অন্য লিংক পরিহারের আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ ডিসেম্বর ২০২৫, ৭:০৫ বিকাল

Link Copied!

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য এপোস্টিল সনদ সংক্রান্ত সেবায় প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকতে মাইগভ (myGov) প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো লিংক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্মের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে এপোস্টিল কার্যক্রম পরিচালনা করছে। এ সেবার মাধ্যমে বিদেশগামী নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে চালু হওয়া এই সেবায় সময়, অর্থ ও শ্রমের উল্লেখযোগ্য সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তির মাধ্যমে সেবাটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

তবে সম্প্রতি একটি অসাধু চক্র ‘এপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ নাম ব্যবহার করে একাধিক জাল ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের বিভ্রান্ত করা হচ্ছে। ইতোমধ্যে দুটি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে—

https://apostillemygovbd.news/.application-details/.7020251029 এবং

home page

এ ধরনের জাল ডোমেইন বন্ধ ও জালিয়াতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গত আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পুলিশকে পত্র দেওয়া হয়। এর ফলে https://apostile.mygov-bd.com/ এবং https://apostiller-bd.com/ ডোমেইন দুটি বন্ধ করা হয়েছে। পাশাপাশি জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং অন্যান্য জাল ডোমেইন দ্রুত বন্ধে কার্যক্রম চলমান রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টের গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই https://www.mygov.bd/ ছাড়া কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ না করা এবং ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩