ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিকাল ৩টা থেকে চালু হবে মোবাইল ইন্টারনেট সেবা : পলক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৪, ১:১০ বিকাল

Link Copied!

আজ বিকাল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। রবিবার (২৮ জুলাই) মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়াও গ্রাহকরা ৩ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ সামাজিক মাধ্যমে চিঠি দিয়েছে বিটিআরসি। ৩১ জুলাইয়ের মধ্যে ঢাকায় এসে তাদের প্রতিনিধিকে সরাসরি বা লিখিত ব্যাখ্যা দিতে হবে। তাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শনিবার তিনি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, তিনটি ডেটা সেন্টার ও কয়েকশ কিলোমিটার ক্যাবল পোড়ানোর কারণে ইন্টারনেট বিঘ্নিত হয়েছে।

এসব ঘটনায় শুধু টেলিযোগাযোগ খাতেই ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সবমিলিয়ে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার রাতে কিছু কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

দুই দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

দুই বছর পর আবার পূর্ণ সূর্যগ্রহণ, দিনের বেলায় নেমে আসবে রাতের অন্ধকার

স্বর্ণের পর এবার রুপার দামও বাড়ল, ভরি কত?

জার্মানিতে তীব্র তাপদাহের মধ্যে পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

PKSF launches Preventive Healthcare program for low-income communities

স্বল্পআয়ের মানুষের জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

South Asia’s Largest Discount Festival to Be Held in Dhaka This December

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

বিশ্ববাজারে চার মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

Charging Worries Fade as vivo Teases the Upcoming Y500

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০