ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিএসটিআইয়ের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা ও কারখানা সীলগালা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অগাস্ট ২০২৩, ৮:২৪ বিকাল

Link Copied!

গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা ও কারখানা সীলগালা করা হয়েছে। আজ বুধবার ১৬ আগস্ট ২০২৩ গাইবান্ধা শহরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই’র গুনগতমান সনদ গ্রহণ ছাড়াই একই কারখানায় ২টি প্রতিষ্ঠানের নামে ২টি ব্রান্ডের অনুমোদনবিহীন মশার কয়েল, উৎপাদন, বিক্রয়—বিতরণ করায় বিএসটিআই আইন—২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক মেসার্স ফারকো কেমিক্যাল (ব্রান্ড— ফারকো)/মেসার্স হ্যাভেন ইন্টারন্যাশনাল (ব্রান্ড— বীমা বাংলা), দিঘিরহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিষ্টানকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানা সীলগালা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এস এম আব্দুল্লাহ—বিন—শফিক, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টে্রট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। প্রসিকিউটিং অফিসার হিসেবে ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম), খন্দকার মোঃ জামিনুর রহমান ও মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?