ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৪, ৯:১৬ সকাল

Link Copied!

সারা দেশে আজ সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের অনুভূতি কিছুটা কমবে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ গতকাল রোববার বলেন, সোমবার দেশের আকাশে মেঘ থাকবে। সে কারণে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতও হতে পারে। তবে গতকাল দেশের কোথাও বৃষ্টি ছিল না। মেঘও তেমন ছিল না। এতে গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কম ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পাবনার ঈশ্বরদীতে ১০ দশমিক ৩ ডিগ্রি করে, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৪ ডিগ্রি ও নীলফামারীর সৈয়দপুরে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দেশের অন্যান্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা