ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন গদখালীর ফুলচাষিরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ নভেম্বর ২০২৪, ১১:৫০ সকাল

Link Copied!

বিজয় দিবস ও নিউ ইয়ারের (ইংরেজি নববর্ষ) বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন যশোরের গদখালীর ফুলচাষিরা। বৃষ্টির কারণে দুমাস পিছিয়ে গেলেও ফুলক্ষেতের পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এসব দিবসে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ে আছেন ব্যবসায়ীরা।

গদখালী জেলার ঝিকরগাছা উপজেলার একটি এলাকা। এখানকার এখন গাছে গাছে গোলাপি, হলুদ, বাসন্তি, আর সাদা রঙের ফুলের সমারোহ। যত্ন করা হচ্ছে ছাউনির নিচে। এখানকার চাষিরা সারা বছর ফুল বিক্রি করলেও তাদের মূল বেচাকেনা হয় বিজয় দিবস ও নিউ ইয়ারসহ বিভিন্ন উপলক্ষে।

আসন্ন বিজয় দিবস ও নিউ ইয়ারের বাজার ধরতে এখন পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন চাষিরা। অসময়ের বৃষ্টির কারণে এ বছর গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, রডস্টিক ও চন্দ্র মল্লিকাসহ বেশকিছু ফুল নষ্ট হওয়ায় নতুন করে আবারও চাষ শুরু করেছেন তারা। তবে উঁচু জমিতে পুরনো গোলাপ, জারবেরা ও গাঁদাসহ বিভিন্ন ফুলের ক্ষেত নিয়মিত পরিচর্যায় ব্যস্ত রয়েছেন চাষিরা।

নতুন গাছে ফুল আসতে সময় লাগলেও গোলাপ ও জারবেরা দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চান ফুল চাষিরা। তারা জানান, এ বছর অতি বৃষ্টির কারণে প্রায় দেড় মাস পর শুরু করতে হয়েছে ফুলচাষ। তাই গোলাপ ও জারবেরা বিক্রি করে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার চেষ্টা চলছে।

আগামী দুমাসে বিশিষ বিশেষ দিবসে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ে আছেন ব্যবসায়ীরা। যশোরের বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বেশকটি বিশেষ দিবস আছে। তবে একসঙ্গে বেশি ফুল বিক্রি করায় দাম কমেও যেতে পারে। এতে লোকসানও গুনতে হতে পারে চাষিদের।

কৃষি বিভাগের তথ্যমতে, যশোরে প্রায় ৬ হাজার কৃষক এক হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ১৩ ধরনের ফুল চাষ করে থাকেন।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা