ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে ৫৯ কোটি ডলার রেখে টাকা নিলো ১২ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ২:৫১ বিকাল

Link Copied!

কারেন্সি সোয়াপ করে দেশের ১২টি বাণিজ্যিক ব্যাংক ৫৮ কোটি ৮০ লাখ ডলার জমা রেখে সমপরিমাণ টাকা নিয়েছে। ৩০ দিন মেয়াদে সবগুলো ব্যাংক এ সুবিধা নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেছেন।

তারল্য ব্যবস্থাপনায় ব্যাংকের ওপর নির্ভরশীলতা কমানো ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এ পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সর্বনিম্ন ৫০ লাখ বিদেশি মুদ্রা বা সমপরিমাণ টাকা অদল-বদল করা যায়। এ পদ্ধতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা।

এ পদ্ধতির মাধ্যমে সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য বৈদেশিক মুদ্রা জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে সমপরিমাণ টাকা নেওয়া যায়। মেয়াদ শেষে টাকা ফেরত দিয়ে জমা দেওয়া অর্থের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। গত ১৫ ফেব্রুয়ারি থেকে নতুন এ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

কারেন্সি সোয়াপ এবং ফেব্রুয়ারির প্রথম তিন সপ্তাহে রেমিটেন্স মিলে বিপিএম৬ হিসাবে গ্রস রিজার্ভ এখন ২০ দশমিক ১৯ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবমতে গ্রস রিজার্ভ এখন ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট