ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বন্যার্তদের সহায়তায় রূপালী ব্যাংক কর্মীদের ১ দিনের বেতন প্রদান

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ সকাল

Link Copied!

টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

গত সোমবার (২ সেপ্টেম্বর) রূপালী ব্যাংকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুদানের মধ্যে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতন বাবদ ৬৭ লাখ ১৭ হাজার ৪শ টাকা দেওয়া হয়। এই অর্থ সোমবার তহবিলের হিসাবে জমা করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট বিশেষ অনুদান হিসেবে ১ কোটি ২৫ লাখ টাকা জমা দিয়েছে রূপালী ব্যাংক।

জনসংযোগ দপ্তর জানিয়েছে, দেশের ও মানুষের যেকোনো প্রয়োজনে রূপালী ব্যাংক সর্বাত্মক সামর্থ্য নিয়ে এগিয়ে আসে। এর অংশ হিসেবে বন্যার্তদের জন্য দুই ধাপে এই অনুদান প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ১২ জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এ বন্যায় বহু হতাহতের পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স