ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প ব্যয়ের প্রকল্প বাস্তবায়ন করতে হবে : পানি সম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ১১:৪৫ সকাল

Link Copied!

জনগণের অর্থের সাশ্রয় ও অপব্যয় এড়াতে বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প খরচের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছে পানি সম্পদ উপদেষ্টা। তিনি বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে। মানুষের কল্যাণের কথা সর্বাগ্রে বিবেচনায় নিয়ে জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের কাছে নিজ নিজ দপ্তরের অস্তিত্ব জানান দিতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অধীন দপ্তর ও সংস্থা সমূহের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুশাসন নিশ্চিতে আইন ও বিধি অনুযায়ী নিজ নিজ দপ্তরের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিতভাবে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অব্যাহত রাখতে হবে। জনগণের অভিযোগ ও প্রত্যাশা পূরণে অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে হবে।

এ সময় পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করেন তিনি।

মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদী কমিশন ও নদী গবেষণা ইন্সটিটিউটের প্রধানগণ নিজ নিজ সংস্থার চলমান কর্মকা- ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক