ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ফরিদপুরে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ মার্চ ২০২৪, ১২:২৩ বিকাল

Link Copied!

ফরিদপুরের মধুখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ আব্দুর রহমান। রমজান উপলক্ষ্যে দেশের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সুলভ মূল্যে দুধ, ডিম এবং মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর বাজার সংলগ লোকাল বাসস্ট্যান্ড এলাকায় উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

এখানে ১শ’ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে ২৫টি স্পটে এ কার্যক্রম চালুর পরে এখন ৩২ টি স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮টি জেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। মধুখালীতে ৭দিন ব্যাপী (৫ এপ্রিল পর্যন্ত) এ কার্যক্রম চালু থাকবে।

প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে রয়েছেন মাসে এককেজি গরুর মাংসও কিনে খেতে পারেন না। এসব অভাবি মানুষেরা যাতে এখানে এই গরুর মাংস, দুধ ও ডিম কিনতে পারেন সেদিকেও সকলে দৃষ্টি রাখবেন।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, উপজেলা প্রাণিসম্পদ ডা. সুদেব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা