ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

প্রান্তিক কৃষকদের জন্য ঋণ সুবিধা বাড়াবে এমটিবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অক্টোবর ২০২৪, ৩:০০ বিকাল

Link Copied!

সারাদেশে প্রান্তিক কৃষকদের জন্য ঋণ সুবিধা বাড়াতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), উয়গ্রো এবং সিনজেন্টা’র সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির অধীনে, কৃষকরা অ্যাপের মাধ্যমে সিনজেন্টার নির্ধারিত আউটলেট থেকে কৃষি ইনপুট সংগ্রহের জন্য একটি ক্রেডিট লাইন পেতে সক্ষম হবেন। এমটিবি, উয়গ্রো এবং সিনজেন্টা’র এই অংশীদারিত্ব কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উন্নত মানের উৎপাদন নিশ্চিত করতে মসৃণ অর্থায়ন সহায়তা প্রদান করবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোঃ খালিদ মাহমুদ খান, উয়গ্রোর কো-ফাউন্ডার ও সিইও মোঃ মাহমুদুর রহমান এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি’র ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান খালিদ হোসেন ও এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে সহ উয়গ্রো এবং সিনজেন্টা’র অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩