ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৪, ৪:৩৬ বিকাল

Link Copied!

পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীমকে। বিশেষ অভিনন্দন সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক পরিস্থিতির চাপ নিয়ে খেলতে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। সেটাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে। সাকিব-মিরাজদের অসাধারণ বোলিংয়ে প্রায় ড্র হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্ট নিজেদের করে নিল টিম টাইগার।

আজ রবিবার রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৪৬ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। এতে জয়ের জন্য প্রয়োজন হয় মাত্র ৩০ রানের। এত ছোট লক্ষ্যে মাত্র ৬.৩ ওভারেই পৌঁছে যায় বাংলাদেশ। জাকির হাসান ১৫* এবং সাদমান ইসলাম ৯* দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে দিনের দ্বিতীয় ওভারেই সাফল‍্য উপহার দেন তরুণ পেসার হাসান মাহমুদ। তার বল শান মাসুদের (১৪) ব্যাটের কানা ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে ধরা পড়লেও আউট দেননি আম্পায়ার। এরপর রিভিউ নিয়ে শান মাসুদকে ফেরায় বাংলাদেশ। এরপরই শরীফুল ইসলামের বলে বাবরের কঠিন ক্যাচ ফেলেন লিটন। জীবন পেলেও বাবর টিকতে পারেননি। ২২ রান করে নাহিদ রানার দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে যান।

পরের ওভারেই সাকিব আল হাসানের বলে সৌদ শাকিলকে (০) স্টাম্পড করেন লিটন দাস। এরপর ৩৩তম ওভারে সাকিবের বলেই সাদমানের তালুবন্দি হন ৩৭ রান করা ওপেনার আব্দুল্লাহ শফিক। ১০৪ রানে নেই ৫ উইকেট। মেহেদি মিরাজের করা পরের ওভারেই ‘গোল্ডেন ডাক’ মারেন আগা সালমান। ৬ উইকেটে ১০৮ রান তুলে মধ্যাহ্নবিরতিতে যায় পাকিস্তান।

দ্বিতীয় সেশনের শুরুতে শাহিন শাহ আফ্রিদিকে (২) এলবিডাব্লিউ করে দ্বিতীয় শিকার ধরেন মিরাজ। এরপর মঞ্চে আবারও সাকিব। তার ঘূর্ণিতে মুশফিকুর রহিমের তালুবন্দি নাসিম শাহ (৩)। নবম উইকেটে খুররম শেহজাদকে নিয়ে জুটি গড়েন রিজওয়ান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এই উইকেটকিপার ব্যাটার ৭০ বলে ফিফটি পূরণ করে আউট হন ৫১ রানে। শেষটা ছেঁটে দেন ৪ উইকেট নেওয়া মেহেদি মিরাজ। সাকিব নিয়েছেন ৩ উইকেট।

এর আগে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৫৬৫ রানের। ১১৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প