ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশ মন্ত্রীর নির্দেশে বিপন্ন প্রজাতির করাত মাছ উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ এপ্রিল ২০২৬, ৩:৩৫ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির করাত মাছের করাত ও প্রায় ১৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দরবাজারে সামাজিক বন বিভাগ, বাগেরহাট, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্ততি এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী ও আড়তদারদের বন্যপ্রাণী শিকার, হত্যা, ক্রয়-বিক্রয়ে শাস্তির বিষয়ে সতর্ক করা হয় এবং বন্য ও বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণে সবার সহযোগিতা কামনা করা হয়।

উদ্ধার করা করাত ও ২-৩ কেজি হাড়সহ মাংসের নমুনা সংগ্রহ করে বাকি অংশ মঠবাড়িয়া থানা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড চত্বরে মাটিচাপা দেয়া হয়। নমুনাগুলো একইদিন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার