ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

পদত্যাগ করছেন আইডিআরএ চেয়ারম্যান জয়নুল বারী

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪৭ বিকাল

Link Copied!

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদ থেকে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করছেন। ইতোমধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। সাবেক একজন সচিবকে আইডিআরএ’র নতুন চেয়ারম্যান করা হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, আইডিআরএ চেয়ারম্যান পদ থেকে জয়নুল বারী পদত্যাগ করবেন। তিনি এখনো (বুধবার দুপুর পর্যন্ত) পদত্যাগপত্র জমা দেননি। তবে তিনি পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত হয়ে গেছে। যেহেতু তিনি পদত্যাগ করবেন তাই নতুন চেয়ারম্যান নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। দু-একদিনের মধ্যে আইডিআরএ নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হতে পারে।

সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২২ সালের ১৫ জুন আইডিআরএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তাকে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়। তবে মেয়াদ পূর্ণ করার আগেই তাকে নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যানের পদ ছাড়তে হচ্ছে।

বিসিএস ৯ম ব্যাচের প্রশাসন ক্যাডার জয়নুল বারী সর্বশেষ পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চটগ্রামের জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন জয়নুল বারী।

জয়নুল বারীর আগে আইডিআরএ’র চেয়ারম্যান ছিলেন ড. এম মোশাররফ হোসেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স