ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৬, ১:০৮ বিকাল

Link Copied!

নেপালের এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে একজন বিদেশি নাগরিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

পুলিশ জানায়, সোলুখুম্বু জেলার একটি তুষারাবৃত স্থানে অবতরণের সময় দুটি ছোট হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি এএফপিকে বলেন, ‘একজন বিদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। আহত অপর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ তবে হতাহতদের পরিচয় বা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

হিমালয় অধ্যুষিত নেপালে পর্যটক ও পর্বতারোহীদের পরিবহন, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং জরুরি উদ্ধারকাজে ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটির দুর্গম ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে ভ্রমণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে ৪ সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

পাঁচ দিন শুষ্ক থাকতে পারে দেশের আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা

ক্যানসার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর বসানোর উদ্যোগ সরকারের

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড