ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

নিউইয়র্কে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ‘ক্যানভাস ২০২৫’

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ সকাল

Link Copied!

নোরা গ্লোবাল মিডিয়ার উদ্যোগে নিউইয়র্কে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক চিত্রকলা ও ফটোগ্রাফি প্রদর্শনী “ক্যানভাস ২০২৫”। প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে দ্যা হারলেম রেনেসাঁ গ্যালারিতে। আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

নোরা গ্লোবাল মিডিয়া জানায়, ক্যানভাস ২০২৫ একটি আন্তর্জাতিক গ্রুপ প্রদর্শনী, যেখানে বিভিন্ন দেশের শিল্পীদের চিত্রকলা ও ফটোগ্রাফির কাজ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে জলরঙ, এক্রিলিক, মিশ্র মাধ্যম, সায়ানোটাইপ প্রিন্ট ও কালি কম্পোজিশনসহ নানান শিল্পধারার কাজ স্থান পেয়েছে। শিল্পকর্মগুলোতে ব্যক্তিগত গল্প, অভিজ্ঞতা ও সমসাময়িক শিল্পচর্চার বৈচিত্র্য ফুটে উঠেছে।

প্রদর্শনীর উদ্বোধনী দিনে নোরা গ্লোবাল মিডিয়ার সিইও অ্যাটর্নি রাজু মহাজন বলেন, “এই ধরনের একটি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের ভাবনা আমাদের অনেক দিনের। শেষ কয়েক মাস ধরে আমাদের টিম নিরলস পরিশ্রম করেছে। আজ এখানে দাঁড়িয়ে শিল্পীদের কাজ দেখে আমরা গর্বিত।” তিনি শিল্পী সুনীল শুক্লা, ইশরাত জাহান, চন্দন রায় চৌধুরী ও ড. মহিউদ্দিন কাউসারের কাজের বিশেষ প্রশংসা করেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে কনক আদিত্য তার কাজ সম্পর্কে বলেন, “আমার কাজের শিরোনাম Flow and Flora। ভ্রমণ ও প্রকৃতির নানা রূপ আমাকে অনুপ্রাণিত করে। গাছ, পাহাড় কিংবা হ্রদের স্মৃতিকে মিলিয়ে আমি আমার শিল্পে নতুন রূপ দিতে চেয়েছি।”

শিল্পী মহিউদ্দিন কাউসার বলেন, “আমার শিল্প আবেগ, স্মৃতি ও কল্পনার সংমিশ্রণ। রং ও আকারের মাধ্যমে আমি আমার অন্তর্নিহিত জগত প্রকাশ করার চেষ্টা করি। শিল্প আমার কাছে স্বাধীনতা ও আত্ম-অন্বেষণের এক অবিরাম যাত্রা।”

ক্যানভাস ২০২৫ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- সুনীল শুক্লা, ইশরাত জাহান, কনক আদিত্য, মো. রবিউল ইসলাম, মামুন হোসেন, চন্দন রায় চৌধুরী, মহিউদ্দিন কাউসার, মো. জাহিদ হোসেন, জারিন বোস, উপমা দাস ট্রিনা, রেশ রহমান, নরগিস পুন্ম, জলি আহমেদ, মেহেদী হাসান ও জমরিনা হক।

আয়োজকরা জানান, দ্যা হারলেম রেনেসাঁ গ্যালারি নোরা গ্লোবাল মিডিয়ার একটি সাংস্কৃতিক উদ্যোগ, যা বিশ্বব্যাপী শিল্পের উৎকর্ষতা তুলে ধরতে কাজ করে। এই প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও শিল্পীসত্তার মধ্যে আন্তঃসাংস্কৃতিক শিল্প বিনিময় আরও বিস্তৃত হবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩