ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ধর্মেন্দ্র না ফেরার দেশে, ‘ইক্কিস’ হবে চিরস্মরণীয়

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৯ সকাল

Link Copied!

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিস’ বড়দিনে (২৫ ডিসেম্বর) মুক্তি পাবে। তবে সিনেমা মুক্তির আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ধর্মেন্দ্রের প্রয়াণের সঙ্গে সঙ্গে ছবিটি ঘিরে দর্শক মহলে শোক ও আগ্রহ দুটোই বেড়ে গেছে।

ছবিটি পরিচালনা করেছেন ‘অন্ধাধুন’ খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবন। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘ইক্কিস’ বসন্তর যুদ্ধ (Battle of Basantar) ভিত্তিক। সিনেমায় ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরম বীর চক্র (পিভিসি) প্রাপ্ত সর্বকনিষ্ঠ সৈনিক ও সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবন কাহিনি উঠে এসেছে।

শহিদ অরুণ ক্ষেত্রপালের বাবার চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে। ২১ বছর বয়সে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করা অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

ছবির পোস্টার ও ট্রেলার দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পিতা-পুত্রের সম্পর্ক এবং দেশের প্রতি কর্তব্যবোধ সিনেমাপ্রেমীদের আন্দোলিত করেছে। ছবির ট্যাগলাইন-“বাবারা ছেলেদের লালন-পালন করেন, মহান মানুষরা দেশকে লালন-পালন করেন।”

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২