ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশের ৪৮ শতাংশ তরুণকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অক্টোবর ২০২৪, ৫:০৪ বিকাল

Link Copied!

বাংলাদেশের মোট জনগোষ্ঠির ৪৮ শতাংশই তরুণ। দেশের বিশাল এই জনগোষ্ঠীকে তামাকের মরণঘাতী ছোবল থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবী জানিয়েছে তরুণরা।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহছানিয়া মিশনের কার্যালয়ে আয়োজিত তরুণদের সাথে এক মতবিনিময় সভায় এমন দাবি জানানো হয়।

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল-এনটিসিসি’র মহাপরিচালক (যুগ্ম সচিব) মো: আখতারউজ-জামান।

এ সময় তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ সমাজ যথাযথ ভূমিকা রাখবে উল্লেখ করে, তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার লক্ষ্যে সামাজিক-যোগাযোগ-মাধ্যমে জোরালো দাবি জানাতে তরুণ সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান এনটিসিসি’র মহাপরিচালক (যুগ্ম সচিব) মো: আখতারউজ-জামান।

সভায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্টফাউন্ডেশনের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রধান প্রফেসর ড. সোহেল রেজা চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের (সিটিএফকে)-এর প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার হুমায়রা সুলতানা এবং ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফোর হেলথ এন্ড ওয়েলবিং এর সমন্বয়কারী মারজানা মুনতাহা।

এ সময় তামাকের স্বাস্থ্য ক্ষতি, কোম্পানীর কুট-কৌশল, পলিসি এডভোকেসি ও যোগাযোগ কৌশল নিয়ে আলোকপাত করেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাকের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষের প্রাণ ঝরছে। মৃত্যুর এই মিছিল ঠেকাতে তরুণরা তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবিতে তাদের কণ্ঠস্বরকে জোরালো করতে হবে বলেও জানান আলোচকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?