ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ গেজেট আকারে পাশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ ডিসেম্বর ২০২৫, ৭:৫২ বিকাল

Link Copied!

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদনের পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৫” গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এ অধ্যাদেশে বলা হয়েছে, ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনের লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধ্যাদেশ জারি করেন।

গেজেট অনুযায়ী, জাতীয় সংসদ অধিবেশন না থাকায় এবং জনস্বার্থে তাৎক্ষণিকভাবে আইন প্রণয়ন করা প্রয়োজন হওয়ায় রাষ্ট্রপতির কাছে অধ্যাদেশ জারির প্রস্তাব উত্থাপন করা হয়। এর প্রেক্ষিতে রাষ্ট্রপতি অধ্যাদেশটি অনুমোদন ও জারি করেন।

অধ্যাদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনী আনার কথা বলা হয়েছে। একইসঙ্গে Bidi Manufacture (Prohibition) Ordinance, 1975 এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের আলোকে তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, এই অধ্যাদেশের সংক্ষিপ্ত শিরোনাম হবে “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই অধ্যাদেশ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং তামাকজনিত রোগ ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা