ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ মার্চ ২০২৬, ৪:১১ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশে রমজানের সন্ধ্যাগুলো এখন মুখরিত। ইফতারের পর সবাই একত্রিত হওয়া থেকে গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রল ও অনলাইন শপিং- ঈদের প্রস্তুতিসহ উৎসবের সব মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করছে সবাই। আর উৎসবের এই দিনগুলোকে আরও আনন্দময় করতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি।

জনপ্রিয় শিল্পী জেফার ও মুজার সাথে মিলে ভিভো তৈরি করেছে একটি বিশেষ থিম সং বা অ্যান্থেম। এই চমৎকার গানটি ইতোমধ্যে অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীরা এই গান ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় রিল, ড্যান্স ক্লিপ এবং সৃজনশীল ভিডিও তৈরি করছেন, যা গানটিকে ঈদের উৎসবের একটি প্রাণবন্ত অংশে পরিণত করেছে।

রমজান ও ঈদ কেবল যে আত্মশুদ্ধি এবং পারিবারিক বন্ধনের সময় নয়; বরং এটি গান বা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সবার মধ্যে আনন্দ, সৃজনশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্য উদযাপনেরও একটি অনন্য মুহূর্ত, এটি তারই প্রতিফলন।

আর এই উৎসবের আনন্দে মাখা দিনগুলো রাঙিয়ে দিতে ভিভো ওয়াই৩১ডি-এর আকর্ষণীয় ফেস্টিভ রেড কালার ভেরিয়েন্টটি এসেছে শুধুমাত্র বাংলাদেশে। রংটি নির্বাচিত হয়েছে উৎসবের উষ্ণতা ও আনন্দ থেকে অনুপ্রাণিত হয়ে। যা, বাংলাদেশের স্থানীয় উৎসবের অনুভূতি এবং সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। প্রিমিয়াম এবং উপহার দেওয়ার উপযোগী এই ফেস্টিভ রেড রংটি বাজারের প্রচলিত স্মার্টফোনের রঙের তুলনায় বেশ বৈচিত্র্যময়।

রমজানে সেহরি থেকে শুরু করে গভীর রাতের আড্ডা বা অনলাইনে ভিডিও শেয়ারিং সবকিছুতেই স্মার্টফোনের ভূমিকা থাকে অনেক বেশি। এই দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভিভো ওয়াই৩১ডি -এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৭২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি, যা বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের সুবিধা দেয়।

একবার চার্জ দিলেই এই ফোনে টানা ১৩.২ ঘণ্টা গেমিং, ১৪ ঘণ্টার বেশি নেভিগেশন এবং প্রায় ২৭ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব। ফলে ব্যবহারকারীরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে বিনোদন ও সংযোগ বজায় রাখতে পারবেন।

উৎসবের অনুপ্রেরণা, স্থানীয় সংগীত এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সের সমন্বয়ে ভিভো ওয়াই৩১ডি এমনভাবে তৈরি করা হয়েছে যা বাংলাদেশের তরুণ প্রজন্মের রমজান ও ঈদ উদযাপনের ধরনের সাথে মানিয়ে যায়।

২৪,৯৯৯ টাকা থেকে শুরু হওয়া ভিভো ওয়াই৩১ডি এখন সারা দেশের ভিভো অনুমোদিত আউটলেট স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা