ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জানুয়ারী ২০২৪, ১১:৫৪ সকাল

Link Copied!

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী পরিবহন ধীরগতিতে চলাচল করছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৩টার পর থেকে মহাসড়কের টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি হয়। তবে যানজট সৃষ্টি হয়নি।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর রাতে দুইটি ট্রাক বিকলের পর দুই দফায় টোল আদায় বন্ধের কারণে মহাসড়কে পরিবহন ধীরগতিতে চলাচল করে। এখনো ধীরগতিতে যানবাহন চলছে। মহাসড়কে পরিবহনের ধীরগতি কমিয়ে আনতে কাজ করে যাচ্ছি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বলেন, রাত ৩টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা অংশে যানবাহনের চাপ ছিল এবং ধীরগতিতে চলাচল করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মঙ্গলবার রাতে সেতুর ওপর দুইটি ট্রাক বিকল হয়। ফলে টোল আদায়ে বিঘ্ন ঘটে এবং মহাসড়কের সেতু পূর্বে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে সেতুর নিজস্ব রেকার দিয়ে ট্রাক অপসারণ করা হয়। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসবে। যানবাহনের ধীরগতি নিরসনে কাজ করে যাচ্ছে সেতু কর্তৃপক্ষের লোকজন। তাছাড়া ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে টোলপ্লাজা এলাকায় গণসচেতনতায় সর্তকতামূলক লিফলেট বিতরণসহ সেতুর পূর্ব ও পশ্চিমে মাইকিং করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা