ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ এপ্রিল ২০২৪, ৫:০৩ বিকাল

Link Copied!

বেসরকারী খাতের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর ২০২৩ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ এপ্রিল ২০২৪ কক্সবাজারের হোটেল সী প্যালেস এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব হাফিজ আহমেদ মজুমদার। কোম্পানীর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন সিইও মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে) ও পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব যেয়াদ রহমান, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনোয়ারুল হক, সিইও (চলতি দায়িত্ব)।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিএমডি জনাব উত্তম কুমার সাধু, এফসিএমএ, আহবায়ক, সম্মেলন ব্যবস্থাপনা কমিটি। সহস্রাধিক যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের উপস্থিতিতে মুক্ত আলোচনায় ২০২৪ সালের কোম্পানীর নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জোর দেয়া হয়। বর্ষসেরা পারফর্মারদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ