
টেলিযোগাযোগ খাতে অসামান্য অবদান ও উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ‘বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। মর্যাদাপূর্ণ এই পুরস্কার রবির ধারাবাহিক অগ্রগতি ও দক্ষতার প্রতিফলন।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন “দ্য ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি”-তে রবিকে এ পুরস্কার প্রদান করা হয়।
চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেল বে ভিউতে আয়োজিত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় রবির সিনিয়র রিজিওনাল হেড (চট্টগ্রাম নর্থ) মো. ইফতেখারুল আলম পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতারসহ শিক্ষাবিদ ও কর্পোরেট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন রবির জন্য দেশের টেলিযোগাযোগ খাতে উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়ার প্রেরণা জোগাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।