ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

টাঙ্গাইলে ঝড়-বৃষ্টিতে পাকা ধানে মই, কৃষকের দুর্ভোগ চরমে

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৫, ১২:১৭ বিকাল

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঝড়ো হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে পাকা ধান মাটিতে ন্যুয়ে পড়েছে। এতে ধান কাটতে এবং খড় শুকাতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।

শুক্রবার (৩০ মে) বিকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দিনভর বৃষ্টির কারণে মাঠে থাকা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝড়ো হাওয়ার কারণে অধিকাংশ ক্ষেতের ধান মাটিতে লুটিয়ে পড়েছে।

কুড়িগ্রাম থেকে আসা ধান কাটার শ্রমিক মোহাম্মদ আলী বলেন, “বাসাইলে ১০-১২ দিন ধরে এসেছি। দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো কাজ করতে পারছি না। বসে বসে দিন পার করছি।”

বগুড়া থেকে আসা শ্রমিক জাহিরুল ইসলাম বলেন, “প্রতিদিন ১ হাজার টাকায় কাজ করছি। কিন্তু হঠাৎ বৃষ্টিতে ধান কাটার কাজ বন্ধ হয়ে গেছে। অনেক জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।”

এদিকে কৃষক লাল মাহমুদ বলেন, “আমার ৩০ শতাংশ জমির ধান মাটিতে পড়ে গেছে। শ্রমিক সংকটের পাশাপাশি অতিরিক্ত খরচের কারণে ক্ষতির মুখে পড়ছি। খড়ও শুকাতে পারছি না।”

বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বলেন, “এ পর্যন্ত ৮০-৯০ শতাংশ ধান কাটা হয়েছে। মাঠে থাকা ধান দ্রুত কাটার উপযোগী। হঠাৎ বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও আমরা কৃষকদের পাশে রয়েছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি।”

প্রাকৃতিক দুর্যোগের এ ধরনের পরিস্থিতিতে কৃষকরা যেন সর্বোচ্চ সহায়তা পান, সে লক্ষ্যে কৃষি বিভাগ নিয়মিত মাঠপর্যায়ে নজরদারি করছে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা