ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঝিনাইদহে ৮৫০ কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুলাই ২০২৫, ১০:৪৩ সকাল

Link Copied!

পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ঝিনাইদহ সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ (বুধবার) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এই সার-বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। এতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী এবং সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।

কৃষি অফিস জানায়, খরিপ-১ মৌসুমের আওতায় এই ৮৫০ জন কৃষককে ১ কেজি করে উন্নতমানের পেঁয়াজ বীজ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি কৃষক পেয়েছেন ২০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিওপি সার।

সার-বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা কৃষকদের পেঁয়াজ চাষে উন্নত প্রযুক্তি, পরিচর্যা ও রোগবালাই ব্যবস্থাপনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

কৃষি বিভাগ আশাবাদী, এই সহায়তা পেয়ে কৃষকরা পেঁয়াজ উৎপাদনে আগ্রহী হবেন এবং এতে স্থানীয়ভাবে পেঁয়াজের চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা