ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

জীবন-মৃত্যুর সীমানা থেকে ফিরে এলো দুই বছরের শিশু সাজিদ

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ডিসেম্বর ২০২৫, ৯:৪৪ বিকাল

Link Copied!

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ উদ্ধারকারী দল গর্তের পাশেই সুড়ঙ্গ খনন পদ্ধতি ব্যবহার করে শিশুটিকে উপরে তুলে আনতে সক্ষম হয়। দীর্ঘসময় ধরে টানা উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হলে উপস্থিত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে।

এর আগে বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশে মায়ের সঙ্গে বিলে যাওয়ার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় ছোট্ট সাজিদ। এরপর থেকেই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।

টানা চেষ্টার পর সফলভাবে উদ্ধার হওয়ায় সাজিদকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩