ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জয়পুরহাটে রোপা আমন ধানের চারা রোপণ শেষ, চলছে পরিচর্যা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৪, ১১:৩৭ সকাল

Link Copied!

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে রোপা আমন ধানের চারা রোপণ শেষে এখন চলছে পরিচর্যা । এবার আষাঢ়-শ্রাবণ মাসে ভারী বৃষ্টিপাত হওয়ায় রোপা আমনের চারা রোপণে কোন সমস্যা হয়নি জেলার কৃষকদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি ২০২৪-২৫ খরিপ-১, মৌসুমে ৬৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬১ হাজার ৯৮০ হেক্টর, হাইব্রীড জাতের ৭ হাজার ৫২৫ হেক্টর ও স্থানিয় জাতের রয়েছে ১ হাজার ৩৪৫ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ টন চাল। গত ১১ আগস্ট পর্যন্ত আমন ধানের চারা রোপণ কার্যক্রম শেষ হয়েছে ৬৯ হাজার ২০৫ হেক্টর জমিতে। আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টিপাত সন্তোষজনক পর্যায়ে রয়েছে ফলে রোপা আমন চাষে এবার কোন সমস্যা হয়নি কৃষকদের।

জুন মাসের প্রথম সপ্তাহের পর থেকে আমনের চারা রোপণ কার্যক্রম শুরু হয় বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।

কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটে চলতি ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন চাষ সফল করতে ৩ হাজার ৫৮৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়।

কৃষি বিভাগের হিসাবে মতে, জেলায় গত মৌসুমে ৬৯ হাজার ৬৮৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছিল। এতে চাল উৎপাদন হয়েছিল ২ লাখ ২৩ হাজার ১৩৪ টন। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের কৃষকরা বর্তমানে আমন ধানের চারা রোপণ শেষে পরিচর্যা করছেন বলে জানায় কৃষি বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক