ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

জয়পুরহাটে প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুলাই ২০২৪, ১২:৫১ বিকাল

Link Copied!

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২৪-২০২৫ খরিপ-১, মৌসুমে ৬৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। ইতোমধ্যে রোপা আমনের চারার জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি ২০২৪-২৫ খরিপ-১, মৌসুমে ৬৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬১ হাজার ৯৮০ হেক্টর, হাইব্রিড জাতের ৭ হাজার ৫২৫ হেক্টর ও স্থানীয় জাতের রয়েছে ১ হাজার ৩৪৫ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ টন।

চলতি আষাঢ় মাসে বৃষ্টিপাত সন্তোষজনক পর্যায়ে রয়েছে, ফলে রোপা আমন চাষে এবার কোন সমস্যা হবে না। রোপা আমন চাষের জন্য উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে- সদর উপজেলায় ১৭ হাজার হেক্টর জমিতে, পাঁচবিবি উপজেলায় ১৯ হাজার ৪০০ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ১০ হাজার ৭২৫ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ১০ হাজার ৭৭৫ হেক্টর ও কালাই উপজেলায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমি।

চলতি জুলাই তৃতীয় সপ্তাহের পর থেকে আমনের চারা রোপণ কার্যক্রম শুরু হবে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।
কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটে চলতি ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন চাষ সফল করতে ৩ হাজার ৫৮৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। ২০২৩-২৪ মৌসুমে জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের হিসাবে মতে জেলায় এবার বোরো চাল উৎপাদন হয়েছে সাড়ে ৩ লাখ টন। ইতোমধ্যে জেলায় শতভাগ বোরো ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। কৃষকরা বর্তমানে রোপা আমন চাষের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানায় কৃষি বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি