ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুন ২০২৪, ১১:১৪ সকাল

Link Copied!

বাস ট্রার্মিনাল সংলগ্ন জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক রায়হান হোসেন(৪০) রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, মৃত্য রায়হান হোসেন সদর উপজেলার আমদই ইউনিয়নের রাংতা গ্রামের শুকুর আলীর ছেলে ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সোমবার রাত ৮টায় বাস ট্রার্মিনাল সংলগ্ন জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক রায়হান হোসেন রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবীর আরো জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের কাছে রায়হান হোসেনের মরদেহ হস্তান্তর করা হবে । ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধা নদীর তীরে বর্জ্যের স্তূপ, দূষণের অভিযোগ দুই পৌরসভার বিরুদ্ধে

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, আঘাতের শঙ্কা ২৮ অক্টোবর

চার দফায় ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমল সোনার দাম

PKSF, IAB to launch climate-smart house design competition

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip