ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৪, ১১:৫৩ সকাল

Link Copied!

”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলায় আজ ৩০ জুলাই মঙ্গলবার থেকে নানা আয়োজনে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।

জেলা মৎস্য কর্মকর্তা জি, এম সেলিম জানান, ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা , মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই মাইকিংসহ ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে। ৩১ জুলাই সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক