ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  • অন্যান্য

চীনা সাংবাদিকদের ভিসা ৯০ দিনেই সীমাবদ্ধ করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ । ২০৯ জন

বিদেশি শিক্ষার্থী, সংস্কৃতি বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও গণমাধ্যম কর্মীদের জন্য ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত প্রস্তাবিত সরকারি বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের এফ ভিসা, সংস্কৃতি বিনিময় কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেওয়া জে ভিসা এবং গণমাধ্যম কর্মীদের আই ভিসা–এর মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত করা হবে। বর্তমানে এসব ভিসা কর্মসূচির সময়কাল বা যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরির সময় পর্যন্ত বৈধ থাকে।

যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে প্রায় ১৬ লাখ বিদেশি শিক্ষার্থী এফ ভিসায় পড়াশোনা করেছেন। এছাড়া ২০২৩ সালের ১ অক্টোবর থেকে প্রায় ৩ লাখ ৫৫ হাজার জনকে সংস্কৃতি বিনিময় কর্মসূচির আওতায় এবং ১৩ হাজার জনকে সাংবাদিক ভিসা প্রদান করেছে যুক্তরাষ্ট্র।

নতুন বিধিমালা অনুযায়ী—

১. শিক্ষার্থী ও বিনিময় ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর।

২. সাংবাদিকদের ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন।

৩. চীনা সাংবাদিকদের জন্য ভিসার মেয়াদ মাত্র ৯০ দিন।

৪. তবে ভিসাধারীরা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসাধারীদের আরও ভালোভাবে “পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান” নিশ্চিত করার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে।