ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

‘চায়না দুয়ারি’ জাল বন্ধ হলে দুই বছরে বাড়বে মাছের উৎপাদন: শেখ ফরিদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৬, ৩:১৩ বিকাল

Link Copied!

নিষিদ্ধ জাল ও ফাঁদ দেশীয় মাছ ও ইলিশ উৎপাদনের অন্যতম প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেছেন, বিশেষ করে ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার বন্ধ করা গেলে দুই বছরের মধ্যে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে বড় ধরনের সমস্যাও সমাধান করা সম্ভব। নদীকেন্দ্রিক জেলা চাঁদপুরে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জাটকা ও মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও সেগুলোর বাস্তবায়নে সবার সম্পৃক্ততা থাকে না। শুধু প্রশাসনের পক্ষে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। জেলে থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই এর সুফল সবাই ভোগ করতে পারবেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সিফাত খালিদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ এবং চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বি এম মোস্তফা কামাল।

বক্তারা বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। নিষিদ্ধ কারেন্ট জাল, ‘চায়না দুয়ারি’ জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে মাছের পাশাপাশি নদীর জলজ প্রাণবৈচিত্র্যও হুমকির মুখে পড়বে।

আলোচনা সভা শেষে কার্পজাতীয় মাছের পোনা উৎপাদনে মো. ইমাম হোসেন, মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে মো. শরীফ হোসেন এবং কার্পজাতীয় মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এসব কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ

যেসব ভুল স্বাস্থ্য ধারণা উপকারের বদলে ক্ষতি করছে

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প