ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু

প্রতিবেদক
admin
১১ জুন ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

কম খরচে আম পরিবহনের জন্য এবার চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। একইসঙ্গে ঈদের কোরবানির পশু পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগন সংযুক্ত করে কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের স্টেশনে সংসদ সদস্য আব্দুল ওদুদ এই ট্রেনের উদ্বোধন করেন।

এদিকে প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ হাজার ৮০৫ কেজি আম নিয়ে যাত্রা শুরু করল ট্রেনটি। তবে আগামী ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কোরবানির পশু পরিবহন করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি প্রতিদিন বিকাল ৪টায় জেলার রহনপুর স্টেশন থেকে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আসবে এবং বিকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। পথিমধ্যে ম্যাংগো স্পেশাল ট্রেন ১৪টি স্টেশনে থামবে। এবার ট্রেনটি পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছবে। ট্রেনটিতে ৪৩ মেট্রিক টন আম পরিবহন করা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৭ পয়সা। আম ছাড়াও ট্রেনটিতে কৃষিজাত পণ্য পরিবহন করা যাবে। এছাড়া প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। একটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৭৩০ টাকা।

রেলওয়ের সূত্র আরও জানায়, ২০২০ সালের ৫ মে আম পরিবহনের জন্য প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়। এছাড়া ২০২১ সালের ১৭ জুলাই প্রথমবারের মতো কোরবানির পশু স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চাপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়।

এসময় পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী আসাদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ