ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. লাইফস্টাইল

ঘরোয়া উপায়ে রক্তের বিষক্রিয়া কমানোর সহজ উপায়

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৫, ১২:৪০ বিকাল

Link Copied!

পরিবেশ দূষণ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে প্রতিনিয়ত আমাদের শরীরে প্রবেশ করছে প্রচুর পরিমাণ বিষাক্ত পদার্থ। বিশেষ করে রেস্তোরাঁ ও স্ট্রিট ফাস্টফুডের কারণে শরীরে বিষের পরিমাণ বেড়ে যায়, যা নানা রকম স্বাস্থ্যের সমস্যা তৈরি করে। তবে ঘরোয়া উপায়ে কিছু সহজ ব্যবস্থার মাধ্যমে রক্ত থেকে বিষাক্ত উপাদান দূর করা সম্ভব।

লেবু: রক্ত ও হজমতন্ত্রের ডিটক্স
প্রতিদিন সকালে খালি পেটে লেবুর রস পান করলে শরীরে জমে থাকা বিষাক্ত উপাদান দূর হয়। লেবুর অম্লীয় বৈশিষ্ট্য রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য ঠিক রাখে এবং হজমতন্ত্রকে পরিশোধন করে। কুসুম গরম পানিতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে খাওয়াও যথেষ্ট কার্যকর।

অ্যাপেল সিডার ভিনেগার ও বেকিং সোডা
অ্যাপেল সিডার ভিনেগার এবং বেকিং সোডার মিশ্রণ রক্ত ও টিস্যু পরিশোধনে সাহায্য করে। এটি ইউরিক অ্যাসিড কমাতে এবং শরীরের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করতে কার্যকর। নিয়মিত ব্যবহারে শরীরের দূষিত উপাদান সরবরাহ কমে।

হলুদ: প্রাকৃতিক প্রদাহনাশক
হলুদে থাকা ‘কারকিউমিন’ উপাদান প্রদাহ কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি রক্ত পরিশোধন করে এবং নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এছাড়া হলুদ শরীরের প্রায় সব ধরনের জটিলতার বিরুদ্ধে লড়াই করে।

পানি: প্রাকৃতিক পরিশোধক
পানি হলো প্রাকৃতিক ডিটক্সিফায়ার। যত বেশি পানি পান করা হবে, রক্ত ততই বিশুদ্ধ থাকবে। পানি শরীর থেকে দূষিত উপাদান ধুয়ে বের করে দেয় এবং সমস্ত অঙ্গের স্বাভাবিক কার্যক্রম সচল রাখে। খনিজ ও ভিটামিনের প্রবাহ নিয়ন্ত্রণেও পানি গুরুত্বপূর্ণ।

শসা: ভিটামিন ও খনিজে ভরপুর ডিটক্স ওয়াটার
শসা ডিটক্স ওয়াটার তৈরি করতে একটি গ্লাস পানিতে কিছু শসার টুকরো রাখুন। এতে যোগ করুন লেবুর রস, পিংক সল্ট এবং কিছু পুদিনা পাতা। এক চামচ দিয়ে মিশিয়ে পান করলে শরীরের পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি’র মাত্রা বৃদ্ধি পায়, যা রক্ত পরিশোধনে সহায়ক।

এই সাধারণ ঘরোয়া উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে শরীর থেকে বিষাক্ত উপাদান দূর হয়, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট