ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

খুলনায় বিএটিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জানুয়ারী ২০২৪, ৩:৪৭ বিকাল

Link Copied!

খুলনায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ বাস্তবায়নে মোবাইল কোর্টে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়া‌রি ২০২৪) সকালে জেলা টাস্কফোর্স কমিটি খুলনার পরিচালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন এর নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

মোবাইল কোর্ট চলাকালীন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সিগারেটের কার্টনে বিধি মোতাবেক ছবিসহ সচিত্র স্বাস্থ্য সতর্কবানী না থাকায় নগরীর শিববাড়িস্থ গোডাউনের সহকারী ম্যানেজার, মো: আহসানুর রহমান (৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধ বিজ্ঞাপণ প্রচারণার দায়ে রেজাউল ইসলাম (৩৬) কে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন তামাক বিরোধী সংগঠন এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক ও বাংলাদেশ আনসর ও ভিডিপি এর একটি চৌকস দল।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু