ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

খামেনি হত্যা: কীভাবে সুরক্ষিত ভবনে হামলা সম্ভব হলো?

প্রতিবেদক
Ibrahim Khalil
১ মার্চ ২০২৬, ১১:৪২ সকাল

Link Copied!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স এই খবর নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবির কথা জানিয়েছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুটি মার্কিন সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে জানা গেছে, শনিবার ভোরে ইরানে যৌথ হামলা চালানোর সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। হামলায় খামেনি ও তার শীর্ষ সহযোগীরা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর।

হামলার ঠিক আগে খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে একটি সুরক্ষিত স্থানে বৈঠক করেছিলেন। ইরানি সূত্র জানিয়েছে, বৈঠকের সময়ই হামলা চালানো হয়।

এছাড়া শনিবার আল জাজিরা স্যাটেলাইটে প্রকাশিত ছবি অনুযায়ী, খামেনির প্রাসাদ ধসে পড়েছে। স্যাটেলাইটে দেখা যায়, প্রাসাদের চারপাশ কালো হয়ে গেছে এবং সেখানে বড় ধরনের বিস্ফোরণের প্রমাণ রয়েছে।

এ পর্যন্ত হামলার বিস্তারিত এবং নিহত ও আহতদের সংখ্যা নিয়ে আরও নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনার প্রভাব এবং উত্তেজনার মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন