ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

খাদ্যশস্য আমদানিতে বরাদ্দ বাড়াবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মে ২০২৪, ৩:১১ বিকাল

Link Copied!

আগামী ২০২৪-২৫ অর্থবছরে বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির বাজেট ৩৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে, দেশের ভেতর থেকে খাদ্য সংগ্রহ বাবদ বাজেটে ১৮ শতাংশ বরাদ্দ কমানো হচ্ছে।

নতুন বাজেটে বিদেশ থেকে চাল ও গম আমদানি বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৬ হাজার ৬৯৬ কোটি টাকা। চলতি অর্থবছর এ খাতে বরাদ্দ রাখা হয় ৪ হাজার ৯৯০ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছর এ খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৬২৩ কোটি টাকা বা ৩৪ দশমিক ১৮ শতাংশ।

আগামী অর্থবছরে সরকার বিদেশ থেকে ৩ হাজার ৮৬২ কোটি টাকার চাল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ২ হাজার ৫৯২ কোটি টাকা। অন্যদিকে বিদেশ থেকে আগামী অর্থবছরে গম আমদানিতে ২ হাজার ৮৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রয়েছে ২ হাজার ৩৯৮ কোটি টাকা।

এদিকে দেশের অভ্যন্তর থেকে চাল কেনার জন্য ২০২৪-২৫ অর্থবছরে ৭ হাজার ৪৪১ কোটি টাকার বরাদ্দ রাখা হচ্ছে। যেখানে চলতি অর্থবছরের মূল বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার ৭৫০ কোটি টাকা। আর আগামী অর্থবছরে দেশের ভেতর থেকে গম সংগ্রহ বাবদ নামমাত্র ৩৬ কোটি টাকা রাখা হচ্ছে। যেখানে চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৩৫০ কোটি টাকা। অর্থাৎ চাল ও গমের অভ্যন্তরীণ সংগ্রহের বরাদ্দ কমানো হচ্ছে ৬২৩ কোটি টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা