ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

কোল্ড স্টোরেজ থেকে সুপারশপে সরকার নির্ধারিত মূল্যে আলু সরবরাহের ব্যবস্থা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অক্টোবর ২০২৩, ৭:৪০ বিকাল

Link Copied!

কোল্ড স্টোরেজ থেকে সুপারশপসমূহে সরকার নির্ধারিত মূল্যে আলু সরবরাহের ব্যবস্থা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান-এর নির্দেশনায় এবং জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ জনাব মোঃ আবুজাফর রিপন বিপিএএ-এর সার্বিক তত্ত্বাবধানে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাবিবা ফারজানা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুস সালামের নেতৃত্বে জেলার মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ফাইভস্টার কোল্ড স্টোরেজ ও শবনম কোল্ড স্টোরেজ তদারকি করা হয়। এ সময় অভিযান সংশ্লিষ্ট আনসার ব্যাটালিয়ন সদস্যগণ, পুলিশ সদস্যগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

তদারকিকালে বর্ণিত কোল্ড স্টোরেজসমূহ থেকে সহকারী পরিচালক নিজে উপস্থিত থেকে ঢাকার সুপার শপ চালডাল, মীনা বাজার ও স্বপ্নকে ৩৬ টন (৩৬ হাজার কেজি) সরকার নির্ধারিত ২৭ টাকা দরে সরবরাহের ব্যবস্থা করা হয়।

অতঃপর অধিদপ্তরের পক্ষ থেকে এই নির্দেশনা প্রদান করা হয় যে, এখন থেকে মুন্সীগঞ্জের ব্যাপারীবৃন্দ এই রেটে সুপারশপে আলু পৌঁছিয়ে দিবেন।

উল্লেখ্য, গত ২৭-০৯-২০২৩ তারিখ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সুপারশপ, পাইকারি বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক আলুর সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা দরে কোল্ড স্টোরেজ থেকে সরবরাহের ব্যবস্থা করে দেয়ার যে প্রত্যয় ব্যক্ত করেন, বর্ণিত সহযোগিতা কার্যক্রম তারই পরিচায়ক।

Facebook Comments Box

আরও পড়ুন

বৃষ্টি থামার নাম নেই, আরও ৫ দিন ভেজার পূর্বাভাস

শাহজালালে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট অনুমোদন স্থগিত

সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৩৬৪ শিক্ষার্থীর

দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধস পরিস্থিতির উন্নতি

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার: মন্ত্রী

হাওরের বন্যা ঠেকাতে ব্রির নতুন ধান, ফলন ৮.৫ টন পর্যন্ত

Titan Battery of realme C100i Steals the Spotlight: A New Chapter in Long-lasting Battery Life

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দাম বৃদ্ধির ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম

আয়রনের ওষুধ খেয়েও ফল মিলছে না? যে ভুলগুলো এড়িয়ে চলবেন

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

REDMI 17 Set to Debut with a Massive 7,500mAh Battery and Up to 2.32 Days of Battery Life