ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৃষি সম্মেলন

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জানুয়ারী ২০২৫, ২:৫১ বিকাল

Link Copied!

গোপালগঞ্জের কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্মেলন। সম্মেলনে জেলার সরকারি সব দফতরের প্রধানসহ সহস্রাধিক কৃষক অংশ নেন। বুধবার (৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কৃষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সম্মেলনের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ. কাদের সর্দার।

প্রবন্ধ ও অতিথিদের আলোচনায় কৃষিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা, জেলার কৃষি সমস্যার সমাধান, জলাবন্ধতা নিরসন, কৃষি জমির উর্বরতা বৃদ্ধিতে জৈবসারের ব্যবহারসহ নানা দিক উঠে আসে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এছাড়াও জেলার কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিস্তর আলোচনা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল, ফরিদপুর বিএডিসির যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ এস. এম. ইকরামুল হক ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রসিদ।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা