ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

কৃষিজমি রক্ষায় টেকসই আবাসন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ১১:১৫ সকাল

Link Copied!

কৃষিজমি রক্ষা করে পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নগরায়ণ শুধু ঢাকাকেন্দ্রিক না করে দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের ওপর জোর দিয়েছেন তিনি।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ, বিস্তারিত এলাকা পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের জটিলতা এবং আবাসন খাতের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এ সময় রিহ্যাব প্রতিনিধি দল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, সব ধরনের সেবা ডিজিটালাইজড করা, ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) বৃদ্ধি এবং রাজধানীর সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উল্লম্ব নগরায়ণের (ভার্টিক্যাল আরবানাইজেশন) প্রস্তাব তুলে ধরে।

প্রধানমন্ত্রী বলেন, আবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের উন্নয়নে সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত আবাসন ব্যবস্থা গড়ে ওঠে।

তিনি আরও বলেন, আবাসন খাতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে এবং আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

নগরায়ণ বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কৃষিজমি সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

রিহ্যাব সভাপতি আলী আফজালের নেতৃত্বে বৈঠকে সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরও বৈঠকে অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বিলুপ্তির দ্বারপ্রান্তে বাংলাদেশের রেংমিটচা ভাষা

কৃষিজমি রক্ষায় টেকসই আবাসন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় ধানবোঝাই ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে, নিয়োগ পাবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

সার সংকটে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশের খাদ্য উৎপাদন: জাতিসংঘ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

অটোরিকশা-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হঠাৎ বৃষ্টিতে আবারও ভোগান্তিতে রাজধানীবাসী, বেড়েছে যানজট

জ্বালানিখাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-রাশিয়ার বৈঠক