ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. সর্বশেষ

কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ

Link Copied!

কৃষক ভালো থাকলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে এবং কৃষকদের জন্য আলাদা কৃষক কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই প্রয়োজনীয় সহায়তা ও বিভিন্ন সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন কৃষকদের প্রকৃত বন্ধু। কৃষক ও কৃষাণীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।

প্রধানমন্ত্রী জানান, সাহাপাড়া খাল খননের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন শেষ হলে প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। এই খাল থেকে পানি নিয়ে কৃষকরা প্রায় ১,২০০ হেক্টর জমিতে সেচ দিতে পারবেন। এতে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ সুবিধার আওতায় আসবে এবং কৃষি উৎপাদন প্রায় ৬০ হাজার মেট্রিক টন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তিনি বলেন, দেশের অধিকাংশ গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি। তাই কৃষিকে টিকিয়ে রাখতে হলে পানি ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। দীর্ঘদিন খাল ও নদী খনন না হওয়ায় অনেক জায়গায় সেগুলো ভরাট হয়ে গেছে। এ কারণে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উত্তরাঞ্চলকে কৃষিপ্রধান এলাকা উল্লেখ করে তিনি বলেন, এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দেশের বিভিন্ন বড় কোম্পানির সঙ্গে আলোচনা চলছে এবং ঈদের পর এ নিয়ে বৈঠক হবে। এতে কৃষকদের সন্তানদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল-এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest

বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো

realme Tops Smartphone Sales on Daraz and Pickaboo

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

মায়ের কাজের চাপে পুষ্টিহীনতায় শিশু: গবেষণা

করোনা নিয়ে গোপন তথ্য প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে ইউএন উইমেনের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ

দুপুরের মধ্যে ৯ জেলার ওপর ঝড়ো হাওয়ার সতর্কতা

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

তরুণীদের জন্য টাইপ-২ ডায়াবেটিস এখন মরণফাঁদ