ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কুমিল্লার বন্যাদুর্গত কৃষকদের মধ্যে ধানবীজ বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৪, ৩:০৮ বিকাল

Link Copied!

কুমিল্লা (দক্ষিণ) জেলার বন্যাদুর্গত কৃষকদের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) আজ সকাল ১০টায় ধানবীজ বিতরণ করেছে। বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য বার্ডের উদ্যোগে কৃষি অফিস ও ইউনিয়ন পরিষদের সহায়তায় বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন এবং চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের মোট ২৫৪ জন কৃষকের মধ্যে ব্রি-৭৫ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বার্ডের কৃষি ও পরিবেশ বিভাগের যুগ্ম-পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, প্রায়োগিক গবেষণা প্রকল্পের প্রধান গবেষণা পরিচালক ও প্রকল্প বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবু তালেব, সহযোগী প্রায়োগিক গবেষণা পরিচালক সাইফুন নাহার, উপ-পরিচালক আবদুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক এস. এম. হানিফ মজুমদার, প্রশিক্ষণ সহকারী বার্ড।

কর্মকর্তারা জানান ,আমন জাতের ধানের বীজ প্রদানের ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত বীজতলা তৈরি করে ধানের চাষ করতে পারবেন। উক্ত প্রায়োগিক গবেষণা প্রকল্পের আওতায় পরবর্তীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে মাছের পোনা, বিভিন্ন ধরনের সবজি বীজ ও মুরগির বাচ্চা বিতরণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক